Posts

Showing posts from October, 2018

ম্যাচ পাতানোর অভিযোগ অস্বীকার নেইমারদের

Image
চ্যাম্পিয়নস লিগে ম্যাচ পাতানোর অভিযোগ অস্বীকার পি এস জি ও রেড স্টার বেলগ্রেড এর চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেড-পিএসজি ম্যাচটি পাতানো ছিল বলে সন্দেহ করছে উয়েফা। ফরাসি কর্তৃপক্ষ এ নিয়ে তদন্তও শুরু করেছে। এদিকে ক্লাব দুটি ম্যাচ পাতানোর সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। প্যারিস ৩ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে রেড স্টারকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল পিএসজি। হ্যাটট্রিক করেছিলেন নেইমার। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, ম্যাচটি পাতানো ছিল—এমন সন্দেহে তদন্ত শুরু করেছেন ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা। খেলা মাঠে গড়ানোর কিছুদিন আগে উয়েফা গোপন সূত্রে খবর পায়, সার্বিয়ান ক্লাবটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই ম্যাচ ঘিরে মোটা অঙ্কের বাজি ধরেছেন। সংবাদমাধ্যম জানিয়েছে, সেই ব্যক্তি নিজ দলের ৫ গোল ব্যবধানে হারের পক্ষে প্রায় ৫ মিলিয়ন পাউন্ড বাজি ধরেছিলেন। সার্বিয়ান ক্লাবটির সেই কর্মকর্তার বাজি ধরার খবরটি উয়েফার কানে আসার পর ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আর দেরি করেনি। স্বয়ং উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ব্যাপারটি জানান ফ্রান্সের জাতীয় আর্থিক কৌঁসুলিকে। এরই ধারাবাহিকতায় সেই ম্যাচের তদন...

"ডাক" মেরেই চলছেন আফ্রিদি।

Image
                  Lost of Shaheed Afridi আফগান প্রিমিয়ার লিগে কাল কোনো রান না করেই ফিরেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই ‘ডাক’ মেরেছেন শহীদ আফ্রিদি ‘ডাক’ মারার আর সময় পেলেন না। কাল ছিল বিশ্ব ডিম দিবস। আর কালই তাঁকে কিনা ডাক মারতে হলো! সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিস্তর রসিকতা চলছে। আফ্রিদির এই ডাক নাকি ডিম দিবসের শ্রদ্ধাঞ্জলি! কথাটা শুনে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের মন খারাপ হতেই পারে। হাজার হোক পাকিস্তানের সেরা হার্ড হিটার অলরাউন্ডারদের কাতারে তাঁর নামটা তো থাকে। আবার ডাক মারতে পছন্দ (!) করেন, এমন ক্রিকেটারদের তালিকায়ও আফ্রিদির নামটা ওপরের দিকে। বিশ্বাস করুন না আর নাই করুন, দুনিয়ার এতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে আফ্রিদির মতো ডাক মারার রেকর্ড আর কারও আছে কি না, তা গবেষণার বিষয়। কাল আফগান প্রিমিয়ার লিগ (এপিএল) এই তালিকায় সর্বশেষ সংযোজন। পাকতিয়া প্যানথার্স জিতলেও দলটির স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেননি আফ্রিদি। মারকুটে ব্যাটসম্যান হওয়ায় এমনিতেই অনেক ঝুঁকি নেন পাকিস্তানের স...
Image
         Online Bank Job circular|2018 সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) পদে যথাক্রমে ২৬০, ৪০০, ৩৯৭, ১২, ১০৭, ৩৬, ৫ ও ১২ জনসহ ১ হাজার ২২৯ জনকে নিয়োগ করা হবে বলে বাংলাদেশ ব্যাংক তাঁদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। বিজ্ঞপ্তিটি https://erecruitment.bb.org.bd/ onlineapp/ joblist.php এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। এসব পদে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া পূবালী ব্যাংকের দুই পদে ৭০০ জন লোক নেওয়ার আলাদা দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর...

Facebook users News | 2018

Image
                      Facebook user ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে অর্থ আয় করছে ফেসবুক। এ কাজে ব্যবহারকারীর দেওয়া ফোন নম্বর তাদের আরও সুবিধা করে দিচ্ছে। অথচ ফেসবুক দাবি করে, তারা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া মোবাইল ফোন নম্বর নির্দিষ্ট বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করে না। তারা অ্যাকাউন্ট নিরাপদ ও সুরক্ষিত রাখতে মোবাইল নম্বর ব্যবহার করে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় ফেসবুকের ওই দাবি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পরীক্ষা করে দেখেছেন, ব্যবহারকারীর মোবাইল ফোন নম্বর নিয়ে ফেসবুক প্রতারণামূলক অনুশীলন চালিয়ে যাচ্ছে। ফেসবুক নিরাপত্তা দেওয়ার অজুহাতে টার্গেটেড বিজ্ঞাপনের জন্য ফোন নম্বর সংগ্রহ করছে। দুটি পদ্ধতিতে ফেসবুক এ কাজ করছে। একটি হচ্ছে টু ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) ফোন নম্বর এবং আরেকটি হচ্ছে ‘শ্যাডো’ কন্টাক্টের তথ্য। যখন কোনো ব্যবহারকারী ফেসবুককে অ্যাকাউন্টের নিরাপত্তার খাতিরে টুএফএ সেট করতে ফোন নম্বর দেন বা তাঁদের অ্যাকাউন্টে নতুন লগইন সম্পর্কে সতর্ক বার্তা পান, ...